গাছ জড়িয়ে লতা
গাছ জড়িয়ে লতা
খাদিজা বেগম
চাঁদনী রাতে জোছনায় ভিজে
গাছ জড়িয়ে লতা যখন কথা বলে,
ঝোপে ঝারে জোনাকিরা
তখন নিভে নিভে উঠে জ্বলে।।
রাতের ভুবন ঘুমে বিভোর
গায়ে দিয়ে নীরবতার চাদর,
আজ বিরহী চোখ ঘুমায় না
হাত বাড়িয়ে খুঁজে তোমার আদর।
একটু স্থির থাকে না মন
জ্বলে পুড়ে তোমার জন্য গলে।।
তোমার মনে নাই কি মায়ায়
নাই কি দয়া নাই কি ভালোবাসা,
কেন তুমি মন বোঝো না
এই মন তোমায় পাইতে করে আশা।।
রাতের বুকে চন্দ্র থাকে
দিনের বুকে থাকে সূর্যের আলো,
আমার বুকটা শূন্য শূন্য
তোমায় ছাড়া আমার ভুবন কালো।
রাতের নিদ্রা মনের শান্তি
সব হারালাম ভালোবাসার ফলে।।
Comments
Post a Comment