ঘুণে খাওয়া কাঠ
ঘুণে খাওয়া কাঠ
খাদিজা বেগম
ঘুণে খাওয়া কাঠের মত
যন্তনাতে খেয়ে নিল সুখ,
উপর উপর যতই হাসি
ভিতর ভরা কানায় কানায় দুখ।।
দুঃখ আমার শিরায় শিরায়
যেন আমার সুখ চাওয়াটাই ভুল,
কষ্টের ঢেউয়ে ভেঙে পড়ে
আমার জীবন নদীর দুটি কূল।
পাঁজরের হাড় নেই তো আমার
পাজর ছাড়া আমার শূন্য বুক।।
কষ্ট নামের ঘুণ পোকাতে
কুঁড়ে কুঁড়ে খেলো বুকের হাড়,
কানায় কানায় বুকের মাঝে
এখন শুধু আছে হাহাকার।।
আশার প্রদীপ নিভে গেছে
এই জীবনে আর হবে না ভোর,
সারা জীবন কড়া নেড়েও
আজো খোলা যায়নি ভাগ্যের দোর।
আয়নাটারে ফেলে দিছি
আর দেখবো না হত ভাগা মুখ।।
Comments
Post a Comment