অজুহাত
অজুহাত
খাদিজা বেগম
সারাটা ক্ষণ খুঁজি বেড়াই
আমি তোমার কাছে থাকার অজুহাত,
তুমি নানান অজুহাতে
দূরে চলে যাও ছাড়িয়া আমার হাত।।
একতরফা প্রেম ভালোবাসা
আমার মত করে কেহ কেঁদোনা,
এতো ভালোবেসে গেলাম
বিনিময়ে পেলাম শুধু বেদনা।
তোমার হৃদয় যত্ন করে
অন্য কাউকে পুষে রাখো দিবারাত।।
যুগ যুগ ধরে আমি রইলাম
তোমার কাছে শুধুই যেন প্রয়োজন,
ঐ হৃদয়ের রিদ মাজারে
যে পেয়েছে ঠাই সেই তো তোমার প্রিয়জন।।
একি অজুহাতে আমরা
কেহ কাছে আসি কেহ দূরে যাই,
বাস্তবতার নির্মমতায়
খুব নীরবে নীরবে রোজ পুড়ে যাই।
পুড়তে পুড়তে প্রেম হবে ছাই
মোমের মত গলে যাবে সব হায়াত।।
Comments
Post a Comment