ছোট্ট একটা খামে
ছোট্ট একটা খামে
খাদিজা বেগম
এক পৃথিবী ভালবাসা
ভরে দিলাম ছোট্ট একটা খামে,
পাখির পাখায় বেঁধে দিলাম
উড়ে উড়ে যাচ্ছে তোমার নামে।।
আমার হাতের পরশগুলো
লেগে আছে চিঠির ভাঁজে ভাঁজে,
ইচ্ছে হলে ওই পরশে
হাত বুলিয়ে দিও মাঝে মাঝে।
হাতের সাথে হাতের ছোঁয়ায়
যদি মনের জ্বালা একটু থামে।।
খামেরে ভিতর মন দিয়েছি
তোমার মনে যায় যদি যাক মিশে,
মনের সাথে মন মিশিবে
সেই ভাবনায় হারিয়ে যায় দিশে।।
তুমি যেন আমার প্রেমের বিন্দু
আমি ঘুরি তোমায় ঘিরে ঘিরে,
তোমাকে চাই বারেবার চাই
তোমাকে চাই আমি ফিরে ফিরে।।
না দেখেও দেখি তোমায়
আমার সামনে পিছে ডানে বামে।।
Comments
Post a Comment