চলছে শ্রাবণ

 চলছে শ্রাবণ 

খাদিজা বেগম


সময় এখন চলছে শ্রাবণ 

বৃষ্টির জলে জলে থই থই করে,

কভু ঝরে ঝিরিঝিরি 

কভু টুপটাপ করে বৃষ্টি পড়ে।।


রিনিঝিনি রিনিঝিনি 

যেন বৃষ্টির পায়ে নূপুর বাজে, 

প্রেমিকের মন করে আনচান

প্রেমের তৃষ্ণায় মন বসে না কাজে।

মুষলধারে বৃষ্টি ঝরে 

ভালোবাসার আবহাওয়া গড়ে।।


বৃষ্টির মিষ্টি মিষ্টি শব্দে 

খুব সকালে চোখের পাতা খুলি, 

জানালাতে চেয়ে দেখি 

সবুজ রঙে রঙিন বৃক্ষ গুলি।।


গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে 

ধোঁয়া ধোঁয়া লাগে চারিপাশে, 

মন তোমাকে ভালবেসে 

তোমার স্মৃতির আকাশ জুড়ে ভাসে। 

সকাল সন্ধ্যায় বৃষ্টির নেশায় 

দেওয়ানা মেঘ ঝরোঝরো ঝরে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো