ভুল করেছি
ভুল করেছি
খাদিজা বেগম
আমি বড় ভুল করেছি
ভুল করেছি সৃষ্টির প্রেমে পড়ে,
স্রষ্টা ভুলে ভুল করেছি
তাই চোখের জল অনুতাপে ঝরে।।
তোমার আদেশ তোমার নিষেধ
আমি যেন ভুলে যাই না কভু,
তুমি থেকো শ্বাস-নিশ্বাসে
তুমি যে এক অদ্বিতীয় প্রভু।
যখন ছিল যা প্রয়োজন
সব দিয়েছো আমার জীবন ভরে।।
কেমন করে কৃতজ্ঞতা
করব স্বীকার আমি তোমার কাছে,
তোমার দেয়া দান গুলো সব
মনে পড়ে অশ্রুতে চোখ ভাসে।।
কত বড় মহান তুমি
তুমি কত বড় ক্ষমাশীল,
কোথায়ও নাই কিছুতে নাই
তোমার সাথে অন্য কারো মিল।।
তোমার ক্ষমায় বেঁচে আছি
তোমার গুন গাই সেজদায় মাথা রেখে,
যদি আবার পথ ভুলে যাই
তোমার পথেই রেখো আমায় ডেকে।
শুরু থেকে শেষ পর্যন্ত
এই জীবনটা শুধু তোমার তরে।।
Comments
Post a Comment