ঘড়ির কাটার মত

 ঘড়ির কাটার মত 

খাদিজা বেগম


ঘড়ির কাটার মত যাচ্ছে 

দৌড়ে দৌড়ে যাচ্ছে তোমার হায়াত, 

একটি সেকেন্ড যায় না কেনা 

দেয় না কেহ আছে অনেক আয়াত।।


তোমার সময় শুধু তোমার 

অন্যের জন্য কেন নষ্ট করো, 

খুব নীরবে ভেবে দেখো

কেন তুমি এত কষ্ট করো।

স্রষ্টার আদেশ নিষেধ গুলো 

না মানিলে মানব জীবন বরবাদ।।


নদীর স্রোতের মতো যাচ্ছে 

ভেসে ভেসে যাচ্ছে তোমার আত্মা,

সোনার দেহ মাটি হবে 

একদিন তোমার থাকবে না আর পাত্তা।।


অদৃশ্য কাজ অব্যাহত 

অভ্যন্তরীণ খোঁজ জানা নাই তোমার, 

মৃত্যুর কাছেই যাচ্ছে জীবন 

তুমি কেন ভুলে যাও তা বারবার। 

রাতের মাঝে এই দিন লুকায় 

দিনের মাঝে আবার লুকায় এই রাত।।


লুকোচুরির এই খেলাতে 

আমরা ঘুমাই আবার উঠি জেগে,

কেউবা বসে চিন্তা করি 

কেউবা ছুটি ঝড় তুফানের বেগে।

নার হয়ে ফের আসবে ফিরে 

অন্য জনকে দেওয়া সকল আঘাত।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন