জোয়ার হয়ে উঠবো

 জোয়ার হয়ে উঠবো 

খাদিজা বেগম 


কুসংস্কার ভেঙ্গে চুরে

বাঁধভাঙ্গা জল হয়ে আমরা ছুটবো, 

দুর্নীতির ঐ মরুর বুকে

নীতির প্রবল জোয়ার হয়ে উঠবো।।


সংস্কারের আশায় আশায় 

বুকের মাঝে জ্বলছে আগ্নেয়গিরি, 

অগণিত প্রাণ দিয়ে গড়া 

আমাদের এই সংস্কারের সিঁড়ি।

নৈতিকতার আলো দিয়ে 

দুর্নীতিবাজ সব অন্ধকার কুটবো।।


বিজয় নিশানা হাতে হাতে

প্রতিবাদের ক্ষিপ্ত ঝড়ে উড়ে,

অগ্নিকণ্ঠে বিজয়ের গান 

যুদ্ধের ধ্বনি বাজে সুরে সুরে।।


বিপ্লব বইছে শিরায় শিরায় 

আমরা বিপ্লবীদের উত্তরসূরী,

প্রতিবাদের আগুন দিয়ে 

দুর্নীতিবাজ চাটুকারদের পুড়ি।

রাজপথে লাল রক্ত ঢেলে 

আবার রক্ত জবা হয়ে ফুটবো।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন