হতেও পারে
হতেও পারে
খাদিজা বেগম
হতেও পারে মান অভিমান
ভেঙে যেতে পারে হৃদয়,
হতেও পারে ভুল বোঝাবুঝি
তর্ক বিতর্ক ঝগড়াঝাটি।।
তবুও আমি দায়িত্ব থেকে
দূরে সরে যাব না তো,
আসতে পারে অভাব অনাটন
অসুস্থতা অবহেলা।।
হতেও পারে পরিস্থিতি ঘোলা
জলের মতন ঘোলা,
অন্ধকারে ডুবে যেতে পারি
আসতে পারে অমাবস্যা।
তবুও আমি কর্তব্য থেকে
কভু সরে দাড়াবো না,
আমি সৃষ্টির সেরা মানুষ
অমানুষ না তো আমি।
Comments
Post a Comment