যেমন খুশি তেমন

 যেমন খুশি তেমন 

খাদিজা বেগম 


যেমন খুশি তেমন ভাবে 

না না তুমি আর চলনা, 

কারো কারো নাই চলার পা

আর করনা পাপ ছলনা।।


কন্ঠহীন লোক বোবার কাছে 

অনেক কিছু শেখার আছে,

যারা বলো অতিরিক্ত 

নোংরা অশ্লীল মিথ্যা ধাসে।

যা খুশি তাই নিজের মুখে 

না না তুমি আর বলো না।।


সাপের চেয়েও বিষ বেশি হয় 

অশ্লীল কথা বলা মুখে, 

বিষের কথায় দেহের ভিতর 

মন মরে যায় ধুকে ধুকে।।


চোখের আলো আছে বলে 

যা খুশি তা দেখতে হয় না, 

বিবেক দিয়ে না দেখিলে 

বিবেক কিন্তু বেঁচে রয় না। 

স্বার্থের দুয়ার বন্ধ করে 

বিবেকের চোখ আজ খোলো না।।


হাত আছে তাই ইচ্ছে মতো 

যা খুশি তাই যে ধরো না,

অনেক কিছুই ধরা নিষেধ 

মনে কেন তা করো না।।


সব কথাতে কান দিও না 

কিছু কথা যাও এড়িয়ে, 

হাত পা চোখ কান সব গেলেও 

সত্যের উপর রও দাড়িয়ে।


সত্য ছাড়া হয়না মানুষ 

হাত পা চোখ কান যদি থাকে,

যারা মানুষ তারাই শুধু 

এই সত্য কে মাথায় রাখে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো