আজ মন আন্দোলিত

 আজ মন আন্দোলিত 

খাদিজা বেগম 


আজ মন আমার আন্দোলিত 

বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা বাতাসে,

চমকে ওঠে ঘুমন্ত প্রেম 

যখন দেখি বিদ্যুৎ চমকায় আকাশে।।


অপেক্ষমান আমার এই কান 

শুধু একবার ভালোবাসি কহ না,

শেষ হয়ে যাক বিরহের দিন 

এই জীবনে আসুক মিলন মোহনা। 

হাত বাড়িয়ে নিয়ে যাও সব

আমার বুকের মাঝে যত প্রেম আছে।।


অলির মত পাখনা মেলে 

দুলে দুলে ফুলের মধু করো পান, 

কাছে এসে ভালোবেসে 

জুড়িয়ে দাও জ্বলন্ত এই দেহ প্রাণ।।


প্রজাপতি মন সেজেছে 

রংধনুর ঐ সাতটি রঙের রং নিয়ে, 

ক্রমাগত অপেক্ষমান 

বসে আছি ভালবেসে দিল দিয়ে।

ভাসমান এক ভেলার মতন 

জলে ভিজে আমার প্রেমিক মন ভাসে।।





 


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো