মন হারালাম

 মন হারালাম 

খাদিজা বেগম 


ও বন্ধুরে বন্ধু আমার 

মন হারালাম তোমায় ভালবেসে,

প্রেমের ঢেউয়ে ঢেউয়ে আমার 

মন ভেসে যায় তোমার মনের দেশে।।


মন ছাড়া এই দেহ আমার 

জিন্দা মারার মত হয়ে থাকে, 

তুমি কেন দাও না সাড় 

মন তোমাকে ইশারাতে ডাকে।

তোমার মনের মন মেশেছে  

যেমন বৃষ্টি সাগর জলে মেশে।। 


একটুখানি ভালবেসে 

ঠাই করে দাও তোমার মনের নীড়ে,

মরার পরে হাজার কেঁদেও 

তুমি আমায় পাবে না আর ফিরে।।


চাঁদ বিহনে রাত্রি যেমন 

তেমন তোমায় ছাড়া আমার জীবন,

তুমি ঠেলে দিলে দূরে 

আমায় কাছে টেনে নেবে মরণ।

জিন্দা মরা হতে হতেই 

আমি কিন্তু মরে যাবো শেষে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো