রঙিন জালে ফাঁসে

 রঙিন জালে ফাঁসে 

খাদিজা বেগম 


থাকার জন্য কেউ আসে না 

চলে যাবার জন্য সবাই আসে, 

মনে রাখার জন্য নয়তো 

ভুলে যাবার জন্যই ভালোবাসে।।


নিজের উপর নাই ভরসা 

প্রাণ কেবলি যাবো যাবো করে,

ভালোবেসে বিশ্বাস করে

প্রতারিত হলাম বারেবারে।

যদি কভু আঁধার আসে 

নিজের ছায়াও অন্ধকারে হাসে।


তাই বলি মন ভুলে যা সব

অতীতের প্রেম ভালবাসা মায়া, 

কাঁদলে পরে লাভ হবে না 

মাটি হবে তোমার সোনার কায়া।।


কাদিস না রে কাঁদিস না মন 

এটা মিথ্যা মায়ায় ভরা ভূবন,

দুঃখ তোমার একার বোঝা 

সুখের সময় চলে আসবে সুজন।

এখানে সব সরলা মন 

প্রতারণার রঙিন জালে ফাঁসে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো