বালুচর

 বালুচর 

খাদিজা বেগম 


যৌবন নদীর জল শুকিয়ে 

জেগে জেগে উঠবে বালুচর, 

কাছের মানুষ দূরে যাবে 

আপন মানুষ হয়ে যাবে পর।।


চোখের আলো শেষ হবে সব

শেষ হবে ভাই হাতে পায়ের বল, 

শেষ বেলাতে হিসাব করে 

পাবে শুধু দুই নয়নের জল।

মিথ্যে তোমার ভালোবাসা 

মিথ্যে তোমার আপন বাড়ি ঘর।।


যে বাতাসে নিঃশ্বাস আসে 

সেই বাতাসে মরণ নামের সুর, 

এই পৃথিবী ছাড়তে হবে 

যেতে হবে অনেক অনেক দূর।।


অদৃশ্য এই মায়ার বাঁধন 

ধীরে ধীরে খুলছে মরণ টান, 

ধরাছোঁয়ার বাইরে থেকেই 

চলে যাচ্ছে অদৃশ্য এই প্রাণ।

সময় থাকতে শুধরে চলো 

যদি দেখতে না চাও অগ্নি ঝড়।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ