পাথরের পথ

 

পাথরের পথ

খাদিজা বেগম


পাথরের পথ যত কঠিন 

তার চেয়েও আরো কঠিন তার মন, 

বোঝেনা প্রেম ভালোবাসা 

সে যে রেগে উঠে যখন তখন।।


সূর্যের তীব্র তাপে তাপে 

বরফও হয় গলে গলে পানি, 

মৃত্যুর চেয়ে ভয়ংকর রাগ

রাগ ধ্বংসের পথ এই কথাটি জানি।

জেনেশুনে তবু কেন 

তার মায়াতে কাঁদে আমার নয়ন।।


তীব্র জলের চাপে চাপে 

পাথরও যায় ধীরে ধীরে ক্ষয়ে,

আমার জীবন যাচ্ছে কেঁদে 

তবু তারি প্রেম হারাবার ভয়ে।।


প্রতিবেশী যন্ত্রনা দেয়

আমায় প্রশ্ন করে বারে বারে?

কি দেখে যে প্রেম করেছি 

কি দেখে যে ভালবাসি তারে?

কোথায় আমার বিবেক বুদ্ধি 

আবেগ এর নয় এটা বাস্তব ভুবন।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো