কথা দেবার মানুষ

 

কথা দেবার মানুষ 

খাদিজা বেগম 


কথা দেবার মানুষ আছে 

কথা রাখার কোনো মানুষ নাই, 

কেউ তোমাকে কথা দিলে 

খুশি হয়ে যেও না গো তাই।।


কাছে আসার মানুষ আছে 

কাছে থাকার কোন মানুষ নাই, 

যখন স্বার্থ ফুরিয়ে যায় 

অচেনা হয়, বাবা, মা, বোন, ভাই।

নিজের কথা ভাবো রে মন 

অতিরিক্ত কিছুর দরকার নাই।।


স্বার্থপর লোক চেনা যায় না 

ফেরেশতাদের মুখোশ পরে থাকে, 

অনুসূচনায় কাঁদবে সেদিন

যেদিন তুমি চিনতে পারবে তাকে।।


এই দুনিয়ার সবাই ভালো

হিসাব শেষে দেখবে তোমার ভুল,

অতিরিক্ত বিশ্বাস করে

জীবন নদীর ভেঙেছো দুই কূল।

মন ভেঙ্গে দেয় সেই মানুষটায়

মনের মাঝে যারে দিবা ঠাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো