মাতাল করা উষ্ণতায়
মাতাল করা উষ্ণতায়
খাদিজা বেগম
ফাগুন হাওয়া আগুন হয়ে
যখন আমার বিরহী এই মন পোড়ায়,
তখন আমার মন টানে খুব
তোমার ঠোঁটের মাতাল করা উষ্ণতায়।।
নিশি জাগা পাখির মতন
তোমায় ভেবে জেগে থাকে দুই নয়ন,
দূরে দূরে আর থেকো না
প্রিয় আমার তোমাকে খুব প্রয়োজন।
নিশি রাতের নীরবতায়
চুপি চুপি তোমার কথা বলে যায়।।
অবিনশ্বর ভালোবাসা
হাজার কথা বলে বলেও ফুরায় না,
না পেলে মন তোমার ছোঁয়া
বরফ জলে ডুব দিলেও জুড়ায় না।।
স্বর্গের সুখে ভরে এই মন
তোমার আমার আত্মা হলে একাকার,
তুমি আমি ভিন্ন হলে
হৃদ মাজারে জেগে ওঠে হাহাকার।
কি করে যে বলবো তোমায়
ভিক্ষারীনি হয়ে গেছি প্রেমের দায়।।
Comments
Post a Comment