মন তোমাকে ডাকে

 মন তোমাকে ডাকে 

খাদিজা বেগম 


বারে বারে মন তোমাকে ডাকে 

পারিনা তো মুখে তোমায় ডাকতে, 

আমি আর পারি না তোমার প্রতি 

জেগে ওঠা প্রেম লুকিয়ে রাখতে।।


নীল আকাশে মেঘ করেছে 

পুকুরের জল বৃষ্টির জলে ভাসে,

হাউসো মিথুন সেই জলেতে 

মন ভিজিয়ে কি যে ভালোবাসে। 

প্রেমময় এই দৃশ্য দেখে 

আর পারি না একা একা থাকতে।।


ফাগুন এলে পুষ্প ফোটে 

পাখির ঠোঁটে সুমধুর গান ছড়ায়,

প্রেম বিহনে প্রাণ বাঁচে না

তাইতো সবার উপরে প্রেম ধরায়।।


হাওয়ায় হাওয়ায় বার্তা আসে 

অলির কাছে ফুলের ঘ্রানে ঘ্রানে,

আমি কেমন করে বার্তা পাঠাই 

তোমার জন্য প্রেম জেগেছে প্রাণে।

ওরে আমারও তো ইচ্ছে করে 

একটুখানি আদর সোহাগ মাখতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো