আমার পৃথিবী

 আমার পৃথিবী 

খাদিজা বেগম


তোমার আদর যত্নে আমার 

পৃথিবীটা ফুলের মতো হাসে, 

বাকি সময়গুলো থাকতে দিও 

প্রিয় শুধু তোমার পাশে পাশে।।


তুমি আমার সেই পৃথিবী 

যেখানে নাই কোন চোখের পানি, 

যেথায় শুধু তুমি রাজা 

আমি তোমার ওই হৃদয়ের রানী।

রাত গভীরে জোছনা হয়ে 

আমার এ মন তোমার কাছে আসে।।


তোমার কথায় এতো মধু 

এমন কথা শুনিনি তো আগে,

তোমার মুখের কথা শুনে 

আমার প্রাণে জান্নাতের সুখ জাগে।।


মরণ এলো মরি যেন 

তোমার বুকের মধ্যখানে আমি,

তুমি আমার কত আপন 

তা জানে ওই আমার অন্তর্যামী। 

দুঃখ কষ্ট সব ভুলে যাই 

যখন আমি তোমাকে পাই কাছে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ