মা

 

মা

খাদিজা বেগম 


মৃত্যুর সাথে যুদ্ধ করে 

পৃথিবীতে এনেছে যে মা, 

যত্ন করে রেখ মা কে

সেই মাকে কেউ দুঃখ দিও না।।


মা জননী সেজদায় কাঁদে

বুকের মানিক কাঁদে না যে তার,

আল্লাহ তুমি নামিয়ে দাও 

সন্তানের সব দুঃখ ব্যথার ভার।।

কোন কিছুর বিনিময়ে

মা জননীর ঋণ শোধ হবে না।।


মায়ের স্বপ্ন আর ভবিষ্যৎ 

তার সন্তানদের ঘিরে ঘিরে রয়,

মা হিসেবে সফল তিনি 

যার সন্তানে মহৎ মানুষ হয়।।


হাজার রাত্রি না ঘুমিয়ে 

একটা সন্তান বড় করে মায়,

কত মা যে প্রাণ হারালো 

সন্তান গর্ভে ধারণ করার দায়।

একবার যদি মাকে হারাও

কখনো আর ফিরে পাবে না।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো