অশেষ কৃতজ্ঞতা

 অশেষ কৃতজ্ঞতা 

খাদিজা বেগম 


আমার অশেষ কৃতজ্ঞতা 

রেখে গেলাম তোমায় ডেকে ডেকে,

বারে বারে তুমি আমায় 

ফিরিয়েছ মরণ দুয়ার থেকে।।


অবহেলা অনাদরে 

আমি যখন জর্জরিত থাকি,

তখন কোন কূল কিনারা 

না পেয়ে রব সেজদায় তোমায় ডাকি।

তখন তুমি এই আমাকে 

তোমার ক্ষমার চাদরে দাও ঢেকে।।


অসুস্থ এই দুর্বল দেহে

চায় তোমারি রহমতের ছায়া,

তুমি ছাড়া শূন্য আমি 

তোমার মাঝে পূর্ণতা পায় কায়া।।


তুমি হাসাও তুমি কাঁদাও 

তুমি ভাসাও সুখ স্রোতের জলে, 

তুমি আমায় ডুবিয়া দাও 

তোমার শীতল ভালোবাসার তলে।

আমায় যেন কষ্ট না ছোঁয় 

আমাকে দাও রক্ষা কবচ মেখে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো