ভুলে গেছো
ভুলে গেছো
খাদিজা বেগম
ভালোবেসে ভুলে গেছো
প্রেমের নামে করে গেছো ছল,
তবু তোমায় মনে হলে
বাঁধ মানে না দুই নয়নের জল।।
মনের মাঝে হুহু করে
রাত গভীরে কেঁদে ওঠে প্রাণ,
কান্না ছাড়া দাও নি কিছু
আমার ভালবাসার প্রতিদান।
চোখের কোনে সারাক্ষণে
বিরহী জল করে টলোমল।।
ঢেউয়ের মতো ছুটে ছিলাম
একটুখানি পাইতে তোমার কূল,
তোমার কূলে ঠাই না দিয়ে
বারে বারে বুঝেছিলে ভুল।।
নতুন সঙ্গী পেয়ে তুমি
আমার কথা একবার ভাবো নাই,
তোমার বিয়াগো ব্যাথায় ব্যাথায়
আমার জীবন জ্বলে পুড়ে ছাই।
এ তো আমার অভিশাপ নয়
তুমি পাবেই তোমার কর্ম ফল।।
Comments
Post a Comment