ব্যর্থতায় কোন লজ্জা নয়
ব্যর্থতায় কোন লজ্জা নয়
খাদিজা বেগম
শোনো ব্যর্থতায় কোন লজ্জা নয়
নয় কোনো ভয় পরাজয়,
ব্যর্থতার ভিতরেই শিক্ষা আছে
যে শিক্ষা এনে দেবে বিজয়।।
পৃথিবীতে এসে শিশু কেঁদে ওঠে
হাসতে শেখে হাসি মুখ দেখে,
বারে বারে পড়ে গিয়ে শিশু হাঁটে
ভুল করে করে শিশু লেখে।।
ভুল আমাদের সঠিক শেখায়
ভুল সে তো কোন পাপ নয়,
অনিচ্ছায় ভুল হয়ে যায় হোক
তা নিয়ে রেখো না কোন ভয়।।
কখনো ইচ্ছাকৃত ভুল করো না
ব্যর্থতা ডেকে এনোনা কভু,
বুঝে শুনে ভেবে জীবন চালাতে
তোমায় জ্ঞান দিয়েছে প্রভু।।
সময় জীবনের অমূল্য ধন
যে মানুষ হেলাফেলা করে,
এক সময়ে এসে সময়ে তারে
খুব জোরে ছুড়ে মারে ধরে।।
এমন ভাবে চুরমার হয় শেষে
আর পারে না উঠে দাঁড়াতে,
শেষে ধ্বংস হয়ে যায় সে মানুষ
সব কিছু হারাতে হারাতে।।
সবার আগে সুস্থতা প্রয়োজন
সুস্থ দেহে থাকে সুস্থ মন,
সুস্থ মনে সুস্থ চিন্তা করা যায়
সুস্থ চিন্তায় সুন্দর এই ভুবন।।
প্রতিভার চেয়ে বড় সুশৃংখল
কপালের চেয়ে বড় চেষ্টা,
নিয়ম মেনে চেষ্টা করে যে জন
আলোকিত হবেই তার শেষটা।।
মান অভিমান দূরে ঠেলে দিয়ে
পুষে রাখো কৃতজ্ঞতা বোধ,
চাওয়া-পাওয়ার হিসাব ছাড়
দেবার হিসাব ধ্বংস করে ক্রোধ।।
সম্পর্কের আর এক নাম টাকা
সম্পর্ক টেকে না টাকা ছাড়া,
দায়িত্ববোধ আছে যাদের মাঝে
টাকা উপার্জন করে তারা।।
অলস অবোধ মানুষ গুলোর
মাঝে নাই আত্মসম্মানবোধ,
জ্যান্ত মরা হয়ে বেঁচে থাকে তারা
নাই ভিতরে জোয়ারের স্রোত।।
Comments
Post a Comment