হাত পেতো না

 

হাত পেতো না

খাদিজা বেগম 

ভিক্ষুক হয়ে হাত পেতো না
টাকা কিংবা ভালবাসার জন্য,
যত পারো বিলিয়ে দাও
দিয়ে দিয়ে জীবন করো ধন্য।।

যতই বড় ভিক্ষুক হও না
ভিক্ষুকের হাত সম্মানিত হয় না,
সম্মান চাইলে ভিক্ষা ছাড়ো
মান সম্মানের সাথে ভিক্ষা যায় না।
যেভাবেই হোক কর্ম করো
আল্লাহ তোমায় রাখে নি তো শূন্য।।

হাত আছে তো, পা আছে তো
আছে তোমার কথা বলার শক্তি,
তবে কেন বান্দি রবে
নিতে হবে তোমার নিজের মুক্তি।।

তোমার দেহ, বুদ্ধি, বিবেক
আজি কাজে লাগাও শোনো,
পরের উপর নির্ভর করে
জ্যান্ত মারা হয়ে থাকবে কেন??
ভিক্ষা করা, চাঁদা তোলা,
যাকাত নেয়ার মাঝে নেই তো পূর্ণ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো