বিষ মাখানো কথা
বিষ মাখানো কথা
খাদিজা বেগম
যে বিষের নাই প্রতিষেধক
সেই বিষাক্ত কথা তোমার মুখে,
বিষ মাখানো কথার বিষে
ছটফট করে মন মরে যায় বুকে।
তুমি যদি দেখতে একবার
এই মন মরে যাওয়ার লাশের কাঁড়ি,
অনুশোচনার অশ্রুতে
পাষান হৃদয় করতো আহাজারি।
অশ্লীল কথা বলতে না আর
নিজের কথা নিজেই দিতে রুখে।।
পুষ্পের কথায় সুবাস ছড়ায়
জলের কথায় সুমধুর সুর বাজে,
পাখির কথায় আনন্দ হয়
বিষ কেন যে তোমার কথার মাঝে।।
একটুখানি নরম সুরে
কথা বললে কি বা ক্ষতি হত,
এই হৃদয়ে হতো নাতো
তোমার কথায় রক্ত ঝরা ক্ষত।
তোমার কথার মিষ্টি পেলে
এই জীবনটা থাকতো অনেক সুখে।।
Comments
Post a Comment