আত্মাকে ছুঁয়ে

 আত্মাকে ছুঁয়ে 

খাদিজা বেগম 


তুমি ছুঁয়ে দিলে আমায় 

যেন আত্মা যায় আত্মাকে ছুঁয়ে, 

ঘুমন্ত প্রেম জেগে ওঠে 

সতেজ হয় মন সমস্ত ঘুম ধুয়ে।।


পাহাড় সমান স্থির এ মন 

ঝর্ণার মতন চঞ্চল হয়ে ছোটে, 

তোমার ছোঁয়ায় মন বাগানে 

হাজারো ফুল ঘ্রান ছড়িয়ে ফোটে।

পুইয়ের ডাগার মত এ মন 

শুধু তোমার দিকেই থাকে নুয়ে।।


পালের মাঝে হাওয়া লেগে 

যেমন নৌকা ছোটে তালে তালে,

তেমন তোমার ছোঁয়া লেগে 

মন পেতে চায় তোমায় কালে কালে।।


তোমার ছোঁয়া জাদুর মত 

দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাতে, 

সারা জীবন ভালোবেসে 

রেখো আমায় তোমার সাথে সাথে।

তোমার বুকেই যায় যেন প্রাণ 

থাকি যেন চিরুনিদ্রায় শুয়ে।।

Comments