তোমার নেয়ামত

 তোমার নেয়ামত 

খাদিজা বেগম 


তোমার দেয়া নেয়ামতে 

কানায় কানায় জীবন ভরে উঠেছে, 

নৈতিকতার সুবাস নিয়ে 

মনে নানান রঙের আশা ফুটেছে।।


এই ভরসায় ঘুমাতে যাই 

তুমি আমার ঘুম ভাঙ্গাবে সকালে,

যদিও ঘুম না ভাঙ্গে আর

তোমার কাছে যাবো তোমার ডাকএলে।

জেগে থাকি কিংবা ঘুমে 

সর্বদা মন তোমারি প্রেম লুটেছে।।


তোমার প্রেমের সৃষ্টি আমি 

তোমার প্রেমে বেঁচে আছে এই জীবন, 

তবু তোমার প্রেম পেতে চোখ 

তোমার দিকে চেয়ে থাকে সারাক্ষণ।।


যা দিয়েছো এই আমাকে 

আমার জন্য তা তোমারি মহিমা,

অন্ধকার এই জীবন পথে 

রোজ দিয়েছো ঢেলে তোমার পূর্ণিমা।

তোমার অসীম করুনাতে

থেমে যাওয়া প্রাণ বারে বার ছুটেছে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো