প্রেম তরঙ্গ
প্রেম তরঙ্গ
খাদিজা বেগম
ভেতর থেকে মন পুড়ে যায়
প্রেম তরঙ্গের সৃষ্টি তারনাতে,
দিন কেটে যায় যেমন তেমন
দুই নয়নে ঘুম আসেনা রাতে।।
তবু থাকি তালা মুখে
প্রেমের কথা বলা নিষেধ আছে,
মন যারে চায় মনে মনে
মন শুধু যে তারেই ভালোবাসে।
হাত পেতে চায় হাতের ছোঁয়া
থাকতে চায় মন তারি সাথে সাথে।।
উচ্ছ্বাসিত উর্মি মালা
যেমন করে থাকে নদীর বুকে,
তেমন করে থাকতে দিও
তোমার বুকে ভালোবাসার সুখে।।
পূর্ণিমার ওই আকাশ যেমন
ধ্রুব তারায় তারায় থাকে ছেয়ে,
তেমন এ মন কানায় কানায়
ভরে ওঠে তোমায় কাছে পেয়ে।
হাজারো ঝড় তুফান এলেও
তোমার ওই হাত রেখো আমার হাতে।।
Comments
Post a Comment