অনেক কথা বলতাম

 অনেক কথা বলতাম 

খাদিজা বেগম 


অনেক কথা বলতাম আমি 

তুমি যদি শুনতে ভালোবেসে, 

তোমার অবহেলায় ঝড়ে 

আমার সেসব কথা গেল ভেসে।।


সারা জীবন চলতাম দুজন 

তুমি যদি থাকতে আমার সাথে, 

তোমার হাতে রেখে এই হাত 

গল্প করতাম জেগে জেগে রাতে। 

দুঃখগুলো ছুটি দিতাম 

জীবন কেটে যেত হেসে হেসে।।


তোমাকে চাই বৃষ্টির মত 

তুমি বৃষ্টি হয়ে এসো বুকে,

সাহারা বুক খাঁখাঁ করে 

কাতর হলাম প্রেম পিপাসায় ধুঁকে। 


ফুলের মত কথা আমার 

দুই নয়নে অশ্রু হয়ে ঝরে,

তোমার কথা ভেবে ভেবে 

আমার হৃদয় কেঁদে কেঁদে মরে।

তোমার দেয়া ব্যথা নিয়ে 

যাচ্ছি চলে না ফেরার ঐ দেশে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ