একটুখানি মায়া

 একটুখানি মায়া 

খাদিজা বেগম 


যার নয়নে দেখেছিলাম 

আমার জন্য একটুখানি মায়া,

তার মায়াতে মন টানে খুব 

জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কায়া।।


মায়া মায়া ওরে মায়া 

ধরা যায় না ভোলা যায় না তারে, 

মনটা জুড়ে তার ভাবনা 

তারে মনে পড়ে বারে বারে।

তার প্রেমেতে ডুবে গিয়ে 

আমার এ মন হারালো তার হায়া।।


অলির প্রেমে ফুল হারায় তার 

যত্ন করে রেখে দেয়া মধু,

তার প্রেমেতে সব হারাবো 

সে যদি হয় আমার প্রাণের বধু।।


বধু বধু ওরে বধু 

মধুর সুরে বধু বলে ডাকবো, 

সুখে দুঃখে সারা জীবন 

আমি শুধু তোমারি তো থাকবো।

যেমন করে মিশে থাকে কায়া

র সাথে আপন আপন ছায়া।।


Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ