তুমি চাইলে
তুমি চাইলে
খাদিজা বেগম
তুমি চাইলে আমি চলব
জনম জনম ধরে তোমার সাথে,
তুমি চাইলে আমি তোমায়
বাসবো ভালো জোছনা ভেজা রাতে।।
তুমি চাইলে তোমায় নিয়ে
উড়ে যাব প্রেমের ডানা মেলে,
তুমি ছাড়া চাইনা কিছু
শুধু তোমায় আমার করে পেলে।
রাত নিশিতে ঘুম আসে না
তোমার ওই মুখ ভাসে আঁখি পাতে।।
আকাশের মেঘ যেমন করে
হারিয়ে যায় বৃষ্টি ঝরে ঝরে,
তেমন করে হারাতে চাই
আমি তোমার ভালোবাসার তরে।।
তুমি ছাড়া এই মন যেন
ডানা ভাঙ্গা আহতো এক পাখি,
ঝরা ফুলের মত জীবন
শুধু কবর মাঝে যেতে বাকি।
হাজার সুখে মন ভরে যায়
তোমার ঐ হাত রাখলে আমার হাতে।।
Comments
Post a Comment