মন চায়

 মন চায় 

খাদিজা বেগম 


মন চায় দিবানিশি তোমার 

আপন করে ভালবাসতে, 

হাজার বাঁধা ভেঙেচুরে 

মন চায় তোমার কাছে আসতে।।


মেঘের মত ভেসে বেড়াও 

তুমি আমার মন আকাশে, 

হাত বাড়ালে পাই না তোমায় 

মন তোমাকে ভালবাসে।

তুমি আমার প্রেমের সাগর 

সে সাগরে মন চায় ভাসতে।।


রাতের গায়ে জোছনা ঝরে 

দিনের গায়ে রবির আলো, 

তুমি আমার পাশে থাকলে 

সব কিছুই লাগে ভালো।।


তুমি থাকলে দূরে সরে

হাজার কষ্ট ভাসে মুখে, 

পাঁজর ভাঙা তুফান উঠে 

যেন আমার শান্ত বুকে। 

তোমায় পেলে কান্না ভুলে 

হৃদয় খুলে পারি হাসতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো