আল্লাহ্

 আল্লাহ্ 

খাদিজা বেগম 


আল্লাহ্ তোমার কাছে এই মোনাজাত 

সত্যের উপর অটুট রেখো আমায়,

আল্লাহ্ কোনদিনও কোন সময় 

আমি যেন ভুলে না যাই তোমায়।।


আল্লাহ্ আমায় তুমি যেখানে নাও

নৈতিকতার ভিতর দিয়ে নিও, 

আল্লাহ্ আমার কাছে তুমি ছাড়া 

যেন অন্য কিছু হয় না প্রিয়।

আমার এই মন যেন নতো থাকে 

অবিরত আল্লাহ তোমার সেজদায়।।


আল্লাহ্, ধুয়ে মুছে ছাপ করে দাও 

এই হৃদয়ের সব অহংকার বিদ্বেষ,

যেন আমার কাছে সবার আগে 

অটল থাকে তোমায় দেয়া আদেশ।।


তুমি আমার অন্তর্যামী 

এই অন্তরের সকল কথা জানো, 

ভুলে ভরা এই জীবনটা 

তবু আমায় তোমার কাছেই টানো। 

তুমি আমার পথ প্রদর্শক 

নইলে আমার থাকতো না তো উপায়।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ