আমার আঙ্গুল গুলো
তোমার আঙুল গুলো
খাদিজা বেগম
তোমার আঙ্গুল গুলো যখন
খুব যতনে আমায় ভালোবাসে,
আমার আত্মা সুখ খুঁজে পায়
শান্তিতে চোখ বন্ধ হয়ে আসে।।
না পেলে চোখ তোমার দেখা
এই মন পুড়ে একাকিত্বের জ্বরে,
তুমি আমার থার্মোমিটার
আলতো করে এই মুখে দাও ভরে।
তুমি থাকলে দূরে সরে
নয়ন আমার অশ্রু জলে ভাসে।।
নীল সাগরের বুকে যেমন
দিবানিশি ঢেউয়ের খেলা চলে,
তেমন আমার উদাসী মন
দিবানিশি তোমার কথাই বলে।
তুমি অসুখ তুমি ঔষধ
তুমি আমায় সুস্থ রাখার ডাক্তার,
তোমাকে চাই মনে প্রাণে
তোমাকে চাই ঘুরে ফিরে আবার।।
অসুখ বিসুখ দূর হয়ে যায়
তুমি থাকলে আমার পাশেপাশে।।
Comments
Post a Comment