নয়নে ক্ষুধা
নয়নে ক্ষুধা
খাদিজা বেগম
দুই নয়নের ক্ষুধার জ্বালায়
আমার অঙ্গ জ্বলে পুড়ে ছাই,
যারে দেখতে পাগল নয়ন
সে তো আমার আশেপাশে নাই।।
নয়ন ভরা এত ক্ষুধা
সে কথাটি জানা ছিল না,
যারে এত দেখতে চায় মন
সে তো আমায় দেখা দিল না।
যেই নয়নে এত পানি
সেই নয়নের ক্ষুধায় পুড়ে যাই।।
একটি নজর দেখবো বলে
দুই নয়নের ঝরে অশ্রু জল,
ভালোবাসার এই জ্বালাতন
অনেক বেশি ভালোবাসার ফল।।
বারে বারে মন কে বলি
এতো বেশি ভালোবেসো না,
যত বেশি ভালোবাসা
ততই বেশি হবে যন্ত্রণা।
সে তো আমায় দেখতে চায় না
আমি তারে যতই দেখতে চাই।।
Comments
Post a Comment