মনের মধ্যে খানে

 মনের মধ্যে খানে 

খাদিজা বেগম 


তোমার মনের মধ্য খানে 

আমায় একটু জায়গা করে দিও, 

দূরে দূরে রেখো না

আমায় তোমার আপন করে নিও।।


অভিমানে অবহেলায় 

দূরে ঠেলে দিও না যে কভু, 

তুমি আমার হৃদয়ের সুখ 

প্রাণের নিশ্বাস তা জানে ঐ প্রভু।

তুমি সবার চেয়ে দামি

তুমি প্রিয় থেকেও আরো প্রিয় ।।


ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণায় 

মরুভূমির হয় মন পুড়ে পুড়ে,

তখন শ্রাবণ ধারার মতন

ঝরে পড়ো মনের উঠান জুরে।।


ঠিকানাহীন এদিক সেদিক 

দিবানিশি আমি তোমায় খুজি, 

তুমি যদি না দাও দেখা 

চিরতরে যাব নয়ন বুজি।

দুই নয়নের তৃষ্ণা তুমি 

নয়ন ভরে তোমায় দেখতে দিও।।





Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ