অবিরত

 অবিরত 

খাদিজা বেগম 


তোমায় ছাড়া বেঁচে আছি 

ঝরে পড়া ফুলের মত, 

মরে মরে বেঁচে আছি 

পানি ছাড়া নদীর মত।।


তুমি ছিলে হৃদয় জুড়ে 

সেই হৃদয়ে আজ শূন্যতা, 

তুমি ছাড়া আমি চুপচাপ 

গ্রাস করেছে এক মৌনতা।।

তোমার শূন্যস্থান এখন 

ভরা শত শত ক্ষত।।


তোমায় ভেবে বুক ভেসে যায় 

দুই নয়নের জলে জলে, 

মুখ বলে না কোন কথা 

প্রাণ মরণের দিকে ঢলে।।


তুমি ছিলে দেহের মাঝে 

অদৃশ্য এক আত্মা হয়ে,

তোমায় ছাড়া এই দেহটা 

আমার যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।

তোমায় ছাড়া জীবন আমায় 

যন্ত্রনা দেয় অবিরত।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো