জান্নাতের মেহমান
জান্নাতের মেহমান
খাদিজা বেগম
পৃথীবিতে থাকতে চাই না
আমায় করে নাও জান্নাতের মেহমান,
আমার চাওয়া কবুল করো
ওগো আমার আল্লাহ রহিম রহমান।।
এই পৃথিবীর সাথে সাথে
তাল মিলিয়ে আমি চলতে পারিনা,
নাই অভিযোগ নাই অভিমান
শুধু তোমায় পাবার আশা ছাড়িনা।
এই জীবনে যা পেয়েছি
আমার প্রতি সবি তোমার মেহেরবান।।
তোমার দানের শুকরিয়া
না করে রোজ পাপ করে যাই ফের আবার,
আমি পাপি আমি দোষী
তবু তুমি মাপ করেছ বারেবার।।
এই পৃথিবীর রঙ্গ মঞ্চে
আর পারিনা করে যেতে অভিনয়,
মাপ করে দাও তুলে নিয়ে যাও
তোমার কাছে এই অনুরোধ সবিনয়।
এমন ভাবে নাও আমাকে
সেথায় গিয়ে হই না যেন অপমান।।
Comments
Post a Comment