কথা ছিল

 কথা ছিল 

খাদিজা বেগম 


কথা ছিল তুমি আমি 

সারা জীবন পাশাপাশি থাকবো, 

ভুল করে কেউ চলে গেলে 

অন্যজনে ধরে বেঁধে রাখবো।।


কথা ছিল তুমি আমি 

দুজন হব দুজনারি ছায়া,

সেই কথায় আজ কোথায় গেল 

কোথায় গেল আমাদের সেই মায়া।

কথা ছিল চাঁদনী রাতে 

একি সাথে চাঁদের আলো মাখবো।।


আমি না হয় ভুল করেছি 

তুমি কেন ভুল শুধরিয়ে দাও নি, 

আমি না হয় সরে গেলাম 

তুমি কেন কাছে টেনে নাও নি।।


আজ তোমাকে চেয়ে চেয়ে 

চোখের পানি নীরবে যায় ঝরে, 

ভুলে যেতে পারি না তো 

বারে বারে তোমায় মনে পড়ে। 

কথা ছিল দুজন মিলে 

গল্প করে করে রাত্রি জাগবো।।


তুমি ছাড়া আমি কেন 

একা একা বিরহী রাত জাগি, 

এতো ভালোবেসে আমায় 

ব্যথা দিলে বলো না কার লাগি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো