তুমি আমি
তুমি আমি
খাদিজা বেগম
তুমি আমায় বাসতে দিলে
জনম জনম তোমায় বাসব ভালো,
রাত গভীরে দুজন মিলে
খুঁজে নেব ভালবাসার আলো।।
তুমি আমি বাসবো দুজন
সন্ধ্যা হলেই খসে পড়বে তারা,
ওই নয়নে চেয়ে চেয়ে
তুমি আমি হব দিশে হারা।
আমায় তুমি বাসলে ভালো
ওই হৃদয়ে প্রেমের আগুন জ্বালো।।
সেই আগুনে জ্বলে পুড়ে
মন পতঙ্গ জুড়াবে তার অঙ্গ,
এরি নাম প্রেম লীলা খেলা
এরি নাম হয় ভালোবাসার রঙ্গ।।
সুখে দুঃখে হাত ছেড়ো না
একবার যদি এই হাত ধরো আমার,
আমি তোমায় ছাড়বো না তো
দুঃখ কষ্ট এলেও হাজার হাজার।
তোমার মাঝে নূর দেখেছি
তুমি ছাড়া সবি যেন কালো।।
Comments
Post a Comment