ভালোবাসার তৃষ্ণায়
ভালোবাসার তৃষ্ণায়
খাদিজা বেগম
ভালোবাসার শুরু আছে
ভালোবাসার নাই তো কোন প্রান্ত,
ভালো বাসলে মন পুড়ে যায়
না বাসলেও মন থাকে না শান্ত।।
যেমন করে নীল সাগরে
অশান্ত ঢেউ উতাল পাতাল করে,
তেমন করে অবুঝ এ মন
একটু খানি ভালবাসার তরে।
প্রেম করে যে মন ভেঙেছে
তার কাছে প্রেম ভালোবাসা ভ্রান্ত।।
এখনো যার প্রেম হলো না
তার কাছে প্রেম প্রাণের চেয়ে দামি,
তার মন জুড়ে মনের মানুষ
এই কথাটি জানে অন্তর্যামী।।
একলা জীবন ভাল লাগে না
বারে বারে মন পেতে চায় সঙ্গ,
অঙ্গে অঙ্গে বিদ্রোহ হয়
জ্বলে পুড়ে ছাই হয়ে যায় অঙ্গ।
ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণায়
এই দেহ মন হয়ে গেছে ক্লান্ত।।
Comments
Post a Comment