শুধু তোমার ছবি
শুধু তোমার ছবি
খাদিজা বেগম
তোমায় দেখার পরে আমার
উল্টাপাল্টা হয়ে গেলো সবি,
বইয়ের পাতায় লেখার খাতায়
আমি দেখি শুধু তোমার ছবি।।
রাতের আকাশ জুড়ে দেখি
চাঁদের জায়গায় তুমি আছো বসে,
সন্ধ্যা তারা হয়ে তুমি
পড়ছো আমার মনের মাঝে খসে।
খুব সকালে পুব আকাশে
তুমি যেন আলোকিত রবি।।
তোমায় দেখি জলের উপর
ঢেউয়ের মতো করছ তুমি খেলা,
তোমায় দেখে দেখে আমার
যাচ্ছে কেটে এই জীবনের বেলা।।
যত দূরেই থাকো তুমি
তোমাকে পাই আমার চোখের কাছে,
আকাশ জানে বাতাস জানে
মনের মাঝে একটা তুমি আছে।
সেই তুমিটার প্রেমে পড়ে
এখন আমি হয়ে গেছি কবি।।
Comments
Post a Comment