ভালোবাসা মানে

 ভালোবাসা মানে 

খাদিজা বেগ 


ভালোবাসা মানে হলো 

চোখে চোখে কথা বলা, 

দুজন মিলে নির্জন পথে 

নির্বাক ঠোঁটে হেঁটে চলা।।


ভালোবাসা মানে হলো 

বৃষ্টির মাঝে এক চিমটি রোদ, 

অগ্নি বালু মরুর বুকে 

হঠাৎ করে জোয়ারের স্রোত।

ভালোবাসা এমনি সুখ 

যে সুখের নাই কোন তলা।


ভালোবাসা মানে হলো 

খুব গোপনে হৃদয়ের টান, 

ভালোবাসা হারাবার ভয় 

কেঁদে ওঠে অকারনে প্রাণ।।


ভালোবাসা মানে হলো 

আগনিত তারার মেলা, 

ফুলে ফুলে দুলে দুলে 

ফুল বাগানে ভ্রমরার খেলা।

ভালোবাসা মানে হল 

দুজন মিলে একা একলা।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ