একাকীত্ব আমার
একাকীত্ব আমার
খাদিজা বেগম
সাধারণ লোক এর ভিড় থেকে
তুমি যখন আমাকে নাও ডেকে,
তোমার সাথে মিশে মিশে
হারিয়ে যাই আমি নিজে থেকে।।
এই পৃথিবীর চেয়ে বড়
তোমার দেয়া একাকীত্ব আমার,
যখন আমি একা থাকি
চারি পাশে অনুভব হয় তোমার।
আমার আঁধার ভরা জীবন
আলোকিত হয় তোমার নূর মেখে।।
তুমি যদি পাশে থাকো
এই পৃথিবীর অন্য কিছু চাই না,
ভুল করেও আমি যেন
তোমায় ছেড়ে অন্যদিকে যাই না।।
আমায় তোমার দুই চরণের
জুতা করে রেখে দিও পায়ে,
মাথা যেন থাকে সেজদায়
আমি তোমার সৃষ্টি হওয়ার দায়ে।
যেন ধন্য হতে পারি
এই নয়নে তোমায় দেখে দেখে।।
Comments
Post a Comment