ভালোবাসায় জড়ালে

 ভালোবাসায় জড়ালে 

খাদিজা বেগম


ভুলে থাকতে পারে না মন

একবার কারো ভালবাসায় জড়ালে,

ঘুরে ফিরে মনে পড়ে

শেষ বিকালে গোধূলি রং ছড়ালে।।


হালকা হালকা সোনা রোদে 

টেনে নিয়ে যায় মন তারি মায়াতে, 

প্রেম অভাবে অভাবী মন 

আশ্রয় খুজে পেতে চায় তার ছায়াতে।

বিস্মিত মন প্রশ্ন করে 

শূন্য এ বুক কেন প্রেমে ভরালে।।


এক সাগর প্রেম দিয়ে তুমি 

একদিন আমার তপ্ত হৃদয় জুড়ালে, 

তার পরে এক সময়ে এসে 

মন ভেঙেছে তোমার প্রেমের কুড়ালে।।


আমায় তোমার খেলনা ভেবে 

খেলা শেষে ভেঙ্গে চলে গিয়েছো, 

আজ খুব জানতে ইচ্ছে করে

এই মন ভেঙ্গে বলো না কি পেয়েছো?

কেন এত কাছে এসে 

ভালোবেসে দূর অজানায় হারালে?? 

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো