ডুবে ডুবে ভাসি
ডুবে ডুবে ভাসি
খাদিজা বেগম
এ কেমন প্রেম ভালোবাসা
স্বাদ মেটে না যতই ভালোবাসি,
ভালোবাসা পাবার আশায়
ফিরে ফিরে তোমার কাছেই আসি।।
হালকা হালকা মৃদু ছোঁয়ায়
মনের আগুন দিগুন হয়ে জ্বলে,
প্রেম যেন এক অগ্নি লাভা
তা বোঝানো যায় না কাউকে বলে।
একটুখানি প্রেমের ছোঁয়া
পাবার জন্য মন হয়ে যায় দাসী।।
প্রেমে শাস্তি প্রেমে মস্তি
প্রেমের সুতোয় তুমি আমি বাঁধা,
সকল সৃষ্টির মূলে এই প্রেম
তবু যেন প্রেম অদৃশ্য ধাঁধা।।
তুমি এলে বৃষ্টি নামে
মনের উঠান কানায় কানায় ভরে,
তুমিহিন মন মরুভূমি
প্রেমের তৃষ্ণায় বুক হাহাকার করে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
প্রেম যমুনায় ডুবে ডুবে ভাসি।
Comments
Post a Comment