পাথর করে দাও চোখ

 

পাথর করে দাও চোখ

 খাদিজা বেগম 

পাথর করে দাও চোখ আমার
এই চোখ যেন আর কাঁদতে না পারে,
পাহাড় করে দাও মন আমার
কেহ ভাঙতে পারে না যে তারে।।

আকাশ করে দাও আমার শীর
কারো কাছে হয়না যেনো নত,
সাগর করে দাও আমার বুক
বুকের মাঝে হয় না যেন ক্ষত।
নৈতিকতার মনি মুক্তায়
ভরে দিও বুকের ভিতর টারে।।

মন ভাঙ্গা লোক এত বেশি
মন গড়ানোর লোক মেলেনা খুঁজে,
কাঁদানোর লোক এত বেশি
হর হামেশা মিলে যায় চোখ বুজে।।

মাটি করে দাও এই অঙ্গ
কোন আঘাত লাগে না যে অঙ্গে,
সকল স্বপ্ন গাছ হয়ে যাক
আমার অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে।
অশ্রু দিয়ে লেখা আর্জি
রেখে গেলাম আমি তোমার দ্বারে।।








Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো