অশ্রু ফুরাবে না
অশ্রু ফুরাবে না
খাদিজা বেগম
তুমি যদি দেখা না দাও
আমার নয়ন জুড়াবে না না না ,
না পেলে চোখ তোমার দেখা
আমার অশ্রু ফুরাবে না না না।।
দাও দেখা দাও ভালোবেসে
তোমার ভালোবাসার কাঙাল আমি,
তোমায় ছেড়ে জান্নাত চাই না
তুমি জান্নাত থেকে আরো দামি।
ঘুম ভাঙানো স্বপ্ন তুমি
তুমিহীন চোখ ঘুমাবে না না না।
পাহাড় দেখি ঝর্না দেখি
জল তরঙ্গ দেখি নদীর বুকে,
তোমাকে না দেখে তবু
এক মুহূর্ত থাকা যায় না সুখে।।
সাদা সাদা কালা কালা
দূর আকাশে ভাসে মেঘের ভেলা,
হৃদয় আকাশ বিজলী ভরা
দূর করে দাও আমার দুঃখের বেলা।
তোমায় ছাড়া জীবন আমার
আর কোথাও সুখ পাবে না না না।।
Comments
Post a Comment