ফিরে এসো প্রিয়া

 ফিরে এসো প্রিয়া 

খাদিজা বেগম 


খুব অসহায় লাগে আমায়

প্রিয়া, ফিরে এসো প্রিয়া, 

আমার এ মন আজো কাঁদে 

তোমার নামটি নিয়া নিয়া।।


তুমি ছাড়া দিশেহারা 

বুকের মাঝে শূন্য শূন্য, 

তুমি এলে শূন্য এ বুক 

কানায় কানায় হতো পূর্ণ।

তুমি যদি না বোঝো মন 

তোমায় বোঝাবো কি দিয়া।।


তোমায় বিনে ঘুম আসে না 

ঘুমাতে হই আমি ব্যর্থ, 

তোমায় বিনে খুঁজে পাইনা 

বেঁচে থাকার কোন অর্থ।।


মান দিয়েছি মন দিয়েছি 

শুধু জীবন দিতেই বাঁকি,

তোমাকে না দেখে আমার 

যেন বন্ধ না হয় আঁখি।

তোমাকে খুব কাছে পেতে

 আকুল এই প্রাণ ব্যাকুল হিয়া।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো