মায়ার বাঁধন
মায়ার বাঁধন
খাদিজা বেগম
মনে মনে মন রেখেছে
তোমায় আমায় ভালোবেসে জড়িয়ে,
তাই পারিনা দূরে যেতে
তোমার আমার মায়ার বাঁধন ছাড়িয়ে।।
তোমায় ছেড়ে দূরে গেলে
আমি যেন বয়ে বেড়াই নিজের লাশ,
ভালোবেসে কাছে রেখো
এখন তোমার মাঝেই আমার বসবাস।
যদি যেতে চাই ভুল করে
আমায় ধরে রেখো দুই হাত বাড়িয়ে।।
পানি ছাড়া মাছ বাঁচে না
তোমায় ছাড়া মন বাঁচাতে পারব না,
তুমি আমার মনের মানুষ
তাই তোমাকে কোনদিনও ছাড়বো না।।
কোন মায়াতে বাঁধলে এই মন
সেই বাঁধনটা দেখা যায় না নয়নে,
ছোঁয়া যায় না আঙ্গুল দিয়ে
তালা ছাড়া বন্দী থাকি দুজনে।
অদৃশ্য এই প্রেমের মালা
তোমায় আমায় রব দিয়েছে পরিয়ে।।
Comments
Post a Comment